Tuesday, 7 November 2017

কুল ফুল বকুল ফুল

বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেনে বান্ধায়লি
শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফোটে লো, রাইতে শালুক ফোটে
যার সাতে যার ভালবাসা , সেইতো মজা লোটে লো
বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেনে বান্ধায়লি

শাওন ও ভাদ্রর মাসে জামাই আদর করে লো, জামাই আদর করে
ইচ্ছে জামাই করবো আদর, দানাতো নাই ঘরে লো
বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেনে বান্ধায়লি

আমার জামাই ধান বায় হরিন ডাঙার মাঠে লো, হরিন ডাঙার মাঠে
সোনা দেহে ঘাম ঝরে, দুঃখে পরান ফাটে লো
বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেনে বান্ধায়লি

শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফোটে লো, রাইতে শালুক ফোটে
যার সাতে যার ভালবাসা সেইতো মজা লোটে লো
বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেনে বান্ধায়লি

কথা ও সূর: সংগ্রহীত
রঙ্গিলা রঙ্গিলা রঙ্গিলা রে রঙ্গিলা

রঙ্গিলা রঙ্গিলা রঙ্গিলা রে রঙ্গিলা
বন্ধু রঙ্গিলা রঙ্গিলা রঙ্গিলা রে রঙ্গিলা
আমারে ছাড়িয়া বন্ধু কোই গেলা রে বন্ধু
রঙ্গিলা রঙ্গিলা রঙ্গিলা রে রঙ্গিলা
[কোই গেলা রে বন্ধু কোই রইলা রে ](২ )
আমারে ছাড়িয়া বন্ধু কোই গেলা রে

তুমি হইও চাঁদ রে বন্ধু আমি গাঙ্গের পানি
জোয়ারে ভাটাতে হবে নিতোই জানাজানি রে বন্ধু নিতোই জানাজানি
তুমি হইও ফুল রে বন্ধু আমি হব হওয়া
দেশ বিদেশে ফিরব আমি হইয়া মাতেলা রে
দেশ বিদেশে দেশ বিদেশে ফিরব আমি
হইয়া পাগেলা রে হইয়া মাতেলা রে হইয়া পাগেলা রে
আমারে ছাড়িয়ারে বন্ধু কোই গেলা রে
বন্ধু রঙ্গিলা রঙ্গিলা রঙ্গিলা রে রঙ্গিলা ||

সে কালে কৈছিল রে বন্ধু হস্ত দিয়া মাঠে
তোমার মালার ফুল হইয়া ...ফুইট্টা রব সাথে রে
খালি কন্ঠ খালি রইলো না পরিলাম মালা
না আইল মর প্রানের পতি (হয় হয় রে )
দুইবা গেল বেলা রে


কথা ও সুর : পল্লী কবি জসীম উদ্দিন
আমার সোনার ময়না পাখি

আমার সোনার ময়না পাখি
কোন দেশেতে গেলা উইড়া রে
দিয়া মোরে ফাঁকি রে
আমার সোনার ময়না পাখি ।।

সোনা বরণ পাখিরে আমার
কাজল বরণ আঁখি
দিবানিশি মন চায়রে
বাইন্ধা তরে রাখি রে
আমার সোনার ময়না পাখি ।।

দেহ দিছি প্রাণরে দিছি
আর নাই কিছু বাকী
শত ফুলের বাসন দিয়ারে
অঙে দিছি মাখি রে
আমার সোনার ময়না পাখি ।।

যাইবা যদি নিঠুর পাখি
ভাসাইয়া মোর আঁখি
এ জীবন যাবার কালে রে
ও পাখি রে
একবার যেন দেখি রে
আমার সোনার ময়না পাখি ।।

কথা ‌ও সুর: মোহাম্মদ ওসমান খান
আমার বন্ধু রে কোইপাব সখী গো

আমার বন্ধু রে কোইপাব সখী গো
ও সখী আমারে বলনা
আমার বন্ধু বিনে পাগল মনে বুঝায় লে বুঝে না

বন্ধু রে কোই পাব সখী গো
ও সখী আমারে বল না
বন্ধু বিনে পাগল মনে বুঝায় লে বুঝে না
আমার বন্ধু বিনে পাগল মনে বুঝায় লে বুঝে না

সাধে সাধে ঠেকছি ফাদে গো
সখী দিলাম সলো আনা
ও সখী দিলাম সলো আনা
প্রাণ পাখি উড়ে যেতে চায় আর ধর্য মানে না
আমার প্রাণ পাখি উড়ে যেতে চায় আর ধর্য মানে না

কি আগুন জালাইল বন্ধে গো
সখী নিভাইলে নিভে না
জল ঢালিলে দিগুন জলে উপায় কি বল না
পাগল আব্দুল করিম বলে গো
ও সইগ অন্তরের বেদনা
উস্তাদ আব্দুল করিম বলে গো
ও সইগ অন্তরের বেদনা
শোনার বরণ রূপের কিরণ না দেখলে বাচি না
আতর গোলাপ শুয়া চন্দন

আতর গোলাপ শুয়া চন্দন
সাজাইলাম ফুল বিসানা
অভাগার বাসরে বন্ধু কেন আইলা না
তুমি অভাগার বাসরে বন্ধু কেন আইলা না

মনো প্রাণ যৌবন তোমায় করিলাম অর্পণ
কোলে তে বসাইয়া রাখব করিয়া যতন
সপে দিব জীবন যৌবন ওরে মোর কানচা সোনা
অভাগার বাসরে বন্ধু কেন আইলা না

তুমি আইছ নিশি রাত আমার মাথায় রাখ হাত
বুকের সাথে বুক মিলাইয়া করব মোলাকাত
প্রাণে আর দিও না আঘাত ওরে মোর কেলের সোনা
অভাগার বাসরে বন্ধু কেন আইলা না

কথা ও সুর: সংগ্রহ
শিল্পী: কুদ্দুস বয়াতি
আমি বাইয়া যাইয়া

আমি বাইয়া যাইয়া কোন ঘাটে লাগাবো রে সোনার নাউ
নৌকার মাস্তুলে কান্দিয়া  কয় হারে কি কর মাঝিয়া ভাই রে
এই যে পালের টান মোর না সহে পরানে রে এ  দয়াল ধন রে

নৌকার গোলই এ কান্দিয়া কয় হারে কি কর মাঝিয়া ভাই রে
এই যে তারের টান মোর না সহে পরানে রে এ দয়াল ধন রে

পল্লী কবি
শিল্পী: আবুবকর  সিদ্দিক
ওরে প্রেম কলংকের জালা কত

ওরে প্রেম কলংকের জালা কত রে
হায়রে করব আমি তার প্রমান
তরে বানাই রায় বিনোদিনী, আমি হবো কলা চান

ওরে বানাইয়া তরে আমি কুলের কুল বলা
বুঝাইব কারে বলে প্রেম বিচ্ছেদের জালা
ওরে কেমন করে ঘরে রহি রে
হায় রে কেমনে রাখি কুল মান
তরে বানাই রায় বিনোদিনী, আমি হবো কলা চান

ওরে জামুনারী কুলে যখন বসে কদম তলে ...
বাজাইবো বাশের বাশি রাধা রাধা বলে
ওরে বুঝবি তখন প্রেম জালাতন রে
হায় রে কত কঠিন বিষের বোধ
তরে বানাই রায় বিনোদিনী, আমি হবো কলা চান

নয়ন  সরসী কেন ভরেছে জলে

নয়ন  সরসী কেন ভরেছে জলে
কত কি রয়েছে লেখা কাজলে কাজলে

বেদনার কলি তুমি দাউ ভালোবেসে বধূ
ফুল ফুটানোর  ছলে আমি ভোরে দেব মধু
সারা মন কেন তুমি চোখে সাজালে
কত কি রয়েছে লেখা কাজলে কাজলে

জনম
সফল হবে বধুয়ার ঘরে আজ
সরোমের
আড়ালেতে দেখা যাবে ফুলসাজ
নিশি রাতে বিরহের ও বাঁশি ওরে কে বাজায়
ভালোবেসে কেন বধূ আজ শুধু কেঁদে যায়
সেধে সেধে কেন তুমি মরণ ও  নিলে
কত কি রয়েছে লেখা কাজলে কাজলে

Key: F#m D A C#m F#m

কণ্ঠ: কিশোর কুমার
গীতিকার: মুকুল দত্ত