Tuesday, 7 November 2017

রঙ্গিলা রঙ্গিলা রঙ্গিলা রে রঙ্গিলা

রঙ্গিলা রঙ্গিলা রঙ্গিলা রে রঙ্গিলা
বন্ধু রঙ্গিলা রঙ্গিলা রঙ্গিলা রে রঙ্গিলা
আমারে ছাড়িয়া বন্ধু কোই গেলা রে বন্ধু
রঙ্গিলা রঙ্গিলা রঙ্গিলা রে রঙ্গিলা
[কোই গেলা রে বন্ধু কোই রইলা রে ](২ )
আমারে ছাড়িয়া বন্ধু কোই গেলা রে

তুমি হইও চাঁদ রে বন্ধু আমি গাঙ্গের পানি
জোয়ারে ভাটাতে হবে নিতোই জানাজানি রে বন্ধু নিতোই জানাজানি
তুমি হইও ফুল রে বন্ধু আমি হব হওয়া
দেশ বিদেশে ফিরব আমি হইয়া মাতেলা রে
দেশ বিদেশে দেশ বিদেশে ফিরব আমি
হইয়া পাগেলা রে হইয়া মাতেলা রে হইয়া পাগেলা রে
আমারে ছাড়িয়ারে বন্ধু কোই গেলা রে
বন্ধু রঙ্গিলা রঙ্গিলা রঙ্গিলা রে রঙ্গিলা ||

সে কালে কৈছিল রে বন্ধু হস্ত দিয়া মাঠে
তোমার মালার ফুল হইয়া ...ফুইট্টা রব সাথে রে
খালি কন্ঠ খালি রইলো না পরিলাম মালা
না আইল মর প্রানের পতি (হয় হয় রে )
দুইবা গেল বেলা রে


কথা ও সুর : পল্লী কবি জসীম উদ্দিন

No comments:

Post a Comment